বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বালিকা কাবাডি খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তৃণমূল থেকে থেকে প্রতিভাবান কাবাডি খেলোয়ার বাছাইয়ের অংশ হিসাবে হবিগঞ্জে অনুর্ধ-১৬ বাািলকা কাবাডি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বিপুলসংখ্যক বালিকা কাবাডি খেলোয়াড় এতে অংশগ্রহণ করেন।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে কাবাডি ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলোয়ার বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাবাডি ফেডারেশনের প্রশিক্ষক নাজির হোসেন, সহকারী প্রশিক্ষক নুরুল ইসলাম ও জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক শাকিল চৌধুরী।
বাছাইকৃত ২০ জন খেলোয়াড়কে নিয়ে ২ আগস্ট পর্যন্ত প্রশিক্ষণ ক্যাম্প চলবে। এর মাঝ থেকে সেরা ৪জন জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com