বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের কসবা গ্রামের আজিজুল হত্যা মামলায় ৫ আসামীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৪৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আলোচিত কসবা গ্রামের আজিজুল হত্যা মামলার ৫ আসামীর জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। আটকৃতরা হলেন কসবা গ্রামের মৃত কছদ্দর উল্লার পুত্র মাশা মিয়া(৩২), সুরুজ উল্লার পুত্র রাসেল আহমদ (৩০), মৃত ইয়াকুব উল্লার পুত্র শাহিন মিয়া (৩২), মৃত রশিদ উল্লার পুত্র ময়ুর হোসেন (৪২), মৃত রাজ উদ্দনের পুত্র রুমন মিয়া (২২)। আজিজুল হত্যার পর থেকে উল্লেখিত আসামীরা পলাতক ছিল। গতকাল বৃহস্পতিবার তারা হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জুন বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের নিকটে আজিজুলের উপর পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের ১৫/১৬ জন যুবক হামলা চালায়। হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে আজিজুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিনই সে মারা যায়। এ ব্যাপারে ইকবাল হোসেন স্বপন বাদী হয়ে তোফাজ্জল হোসেনকে প্রধান আসামী করে ১৬ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি সনের ২ ফেব্র“য়ারী ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিত সিংহ আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার প্রধান আসামী তোফাজ্জল হোসেন বর্তমানে কারাগারে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com