বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ২ হাজার ফলের চারা বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ৪৫৬ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় “ অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান” এ শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচী-২০১৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ব্যাংক প্রাঙ্গণে শায়েস্তাগঞ্জ এলাকার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান ও পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মধ্যে প্রায় ২ হাজার ফলের চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
এ উপলক্ষ্যে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন অত্র শাখার ব্যবস্থাপক মোঃ এনামুর রহমান। প্রকল্প কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুল জলিল, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, ম্যানেজার অপারেশন আবুল কালাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এজেডএম ওয়াহিদুল আলম শাহীন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন ফিল্ড অফিসার মোঃ তাজুল ইসলাম। পরে রেলওয়ে কলোনী স্কুল প্রাঙ্গণে ফলের চারা রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র মোঃ ছালেক মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com