মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত

চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় শিক্ষক আহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ৪৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পল্লীতে একদল দুর্বৃত্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িঘরে হামলা লুটপাট করেছে। এ সময় মাওঃ মাহবুবুর রহমান (৩৭) নামে মাদ্রাসা শিক্ষককে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় শিক্ষককে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার রানীগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত হাজী আঃ ছামাদের পুত্র ও শায়েস্তাগঞ্জ কুদ্রতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ মাহবুবুর রহমান এর সাথে একই এলাকার মৃত আঃ হকের ছেলে আঃ রহিম ও শামছুল হকের ছেলে ফয়জুল হক গংদের সাথে দীর্ঘদিন যাবত জমির সীম-সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৫ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আঃ রহিমসহ এক দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাহবুবুর রহমানের বাড়িঘরে হামলা চালায় এবং ভাংচুর ও লুটপাট করে। এ সময় দুর্বৃত্তদের দা’য়ের কুপে মাহবুবুর রহমান (৩৭) আহত হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com