মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে জাতীয় মৎস সপ্তাহ সমাপনী দিনে ১৩ জন উপকারভোগী পুরস্কার প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৪৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জাতীয় মৎস সপ্তাহ সমাপনী শেষে ইউএসএইড’র কাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভলিহুডস্ (ক্রেল) প্রকল্পের রেমা-কালেঙ্গা বনপ্রাণী অভয়ারণ সাইটের ১৩ জন উপকারভোগীকে মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় মৎস সপ্তাহ ২০১৬ সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল এ পুরস্কার প্রদান করেন। ক্রেল প্রকল্পের আর্থিক সহায়তায় ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের কারিগরি সহযোগিতায় ক্রেল প্রকল্পের উপকারভোগীগণ কার্প জাতীয় মাছ চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমানে তারা সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে কার্প জাতীয় মাছ চাষ করছে। এরই স্বীকৃতি স্বরূপ ক্রেল প্রকল্পের স্থানীয় সেবাদানকারী (এলএসপি) আব্দুল জলিলকে ক্রেস্ট ও সনদ এবং ১২ জন উপকারভোগীকে সনদপত্র দেয়া হয়। পুরস্কার বিতরণের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল বলেন, বাংলাদেশ মাছ চাছে বর্তমানে অনেক এগিয়ে গেছে। এ ক্ষেত্রে আপনাদের অবদান অনেক। মানুষ আগে সচেতন ছিলনা তাই পুকুর ও ডোবায় মাছ চাষ করা হত না। সরকার ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচেষ্টায় মানুষ এখন সচেতন হয়ে মাছ চাষ করছে। ক্রেল প্রকল্পের লাইভলিহুড ফেসিলিটেটর শরীফুজ্জামান বলেন, আধুনিক পদ্ধতিতে কার্প জাতীয় মাছ চাষের জন ক্রেল প্রকল্প চাষীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ ক্ষেত্রে চুনারুঘাট সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার দপ্তর থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়ে থাকি। জাতীয় মৎস সপ্তাহ ২০১৬ উপলক্ষে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতজনকে পুরস্কৃত করা হয়েছে সবাই ক্রেল প্রকল্পের উপকারভোগী। এটা আমাদের জন বড় অর্জন। উল্লেখ্য, প্রতি বছর জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সফল চাষীদের পুরস্কৃত করে থাকেন উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com