শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ পৌরসভাধীন কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৫১৮ বা পড়া হয়েছে

WP_20160724_12_54_24_Pro copyস্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভাধীন কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৭৫০জন উপকারভোগী মা ও শিশুদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে গতকাল রোববার জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপি এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো: আবু জাহির। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো: মোখলেছুর রহমান, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ ও ওয়ার্ড কাউন্সিলর গৌতম কুমার রায়। হেলথ ক্যাম্প পরিচালনা করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. মো: আরশেদ আলী ও শিশু বিশেষজ্ঞ ডা. মো: কায়ছার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com