মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নির্বাচনে নিহতদের ক্ষতিপূরণ সাড়ে ৫ লাখ টাকা

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৩৯৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহতদের পরিবার প্রতি সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় সদস্য ও দুইজন শিক্ষক ও আহত একজনের পরিবারকে ৪০ হাজার টাকা দেওয়া হয়। রোববার সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
আনিসুল হক বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকালে কিশোরগঞ্জে নিহত পাঁচজন আনসার ও ভিডিপি সদস্যদের পরিবার প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা, আনসারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা, পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার দেওয়া হয়েছে। এছাড়াও আনসার ও ভিডিপির পক্ষ থেকে তিন লাখ টাকা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঠাকুরগাঁও জেলায় নিহত দুইজন শিক্ষকের (পোলিং অফিসার) দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। বরিশাল জেলায় নিহত একজন আনসার সদস্যের পরিবারকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা, আনসার ভিডিপির পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আনসারের পক্ষ থেকে তিন লাখ টাকা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে নির্বাচনের সময় ভোট কেন্দ্রের বাইরে অস্বাভাবিক কোনো মৃত্যুর তথ্য নির্বাচন কমিশনে নেই বলে সংসদকে জানান মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com