মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলার ৪ শীর্ষ আ.লীগ নেতা বহিষ্কার

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কৃত নেতারা হচ্ছেন-হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা মাসুম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, মাধবপুর উপজেলা সভাপতি শাহ মোঃ মুসলিম ও মাধবপুর পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু মাধব রায়।
জেলা আওয়ামীলীগের উপ-দফতর সম্পাদক শাহ ফখরুজ্জামান জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সভা পরিচালনা করে সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি। সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, সভায় অভিযোগ ওঠে বিগত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে উল্লেখিত চার নেতা অবস্থান নেন। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় সভায় তাদের বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com