মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরে ফার্মেসীতে ঔষধ কিনতে গিয়ে যুবতী ধর্ষণের শিকার

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের একটি ফার্মেসীতে ঔষধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে (২১) নামের এক যুবতী। সে বানিয়াচং উপজেলার গুনই গ্রামের বাসিন্দা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবতীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বানিয়াচং উপজেলার ওই গ্রামের বাসিন্দা জনৈক ব্যক্তির কন্যা গত ১১ জুলাই তার ভাবীর বাড়িতে বেড়াতে আসে। পরে তার এক আত্মীয়ের জন্য শহরের একটি ফার্মেসীতে ঔষধ কিনতে যায়। এ সময় গুনই গ্রামের আব্দুর রশিদের পুত্র সাদেকুর ও অরুণ পালের পুত্র অজয় পাল তাকে ফুসলিয়ে শহরতলীর গোবিন্দপুরের একটি নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি ওই যুবতীর পরিবার জানতে পারলে গতকাল মঙ্গলবার ডাক্তারী পরীক্ষার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com