বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বানিয়াচঙ্গে চাহিদার চেয়ে দ্বিগুন মৎস্য উৎপাদন হচ্ছে

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৪৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদযান উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্টানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মাকসুদুল হক ভূঁইয়া বলেছেন, মৎস্য চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করায় বানিয়াচং উপজেলায় চাহিদার চেয়ে দ্বিগুন মৎস্য উৎপাদন হচ্ছে। গতকাল মঙ্গলবার উপজেলা মৎস্য অফিসে তাঁর সভাপতিত্বে অনুষ্টিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য অফিসার বোরহান উদ্দিন, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদুল হোসেন খান, চ্যানেল এস ও হবিগঞ্জ জনতা এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ড. মাকসুদুল হক ভূঁইয়া আরো বলেন, মিঠা পানির মাছ উৎপাদনের দিক থেকে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ, বর্তমানে বাংলাদেশে ৩৭ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। সরকার ২০২১ সালের মধ্যে ৪৫ লক্ষ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা গ্রহন করেছে। সে লক্ষ্যে পেন কালচার পদ্ধতি, ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে মৎস্য চাষীদের এসব ব্যপারে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি জানান, প্রতি বছর ৪শ ৫০জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ দেয়ার টার্গেট থাকে। গত বছর বানিয়াচং উপজেলায় এর চেয়ে বেশী অর্থাৎ ৫শ ৩৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বানিয়াচং উপজেলায় বছরে ৬ হাজার ১শ ৩২ মেট্রিক টন মাছ উৎপাদনের টার্গেট থাকলেও ১২ হাজার ৯০ মেট্রিক টন উৎপাদন হচ্ছে বলে তিনি বক্তৃতায় উল্লেখ করে জানান, এলাকার চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত মাছ দেশের বিভিন্ন এলাকাসহ বিদেশে রপ্তানি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com