রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

লাখাইয়ে এক স্কুল ছাত্রীকে লাঞ্ছিত দীর্ঘ দিনেও বখাটের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের ক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪
  • ৪৫২ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনার নায়ক সাদেকর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এতে করে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বখাটে সাদেকের বাড়ি করাব গ্রামে। সে ওই গ্রামের চকদর আলীর ছেলে। ৩০শে ডিসেম্বর একই গ্রামের দশম শ্রেণির স্কুলছাত্রী স্কুলে যাওয়ার সময় করাব নামক রাস্তরার পাশে দিবালোকে জড়িয়ে ধরে বিভিন্ন্ভাবে লাঞ্ছিত করে। এ ব্যাপারে মেয়ের অভিভাবক স্কুলের প্রধান শিক্ষকের নিকট আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য একটি লিখিত অভিযোগ দেন। এ অভিযোগ দেয়ার  পরেও প্রধান শিক্ষক আইনানুগ ব্যবস্থা না নিয়ে নিরব ভূমিকা পালন করায় এলাকার ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক  জানান শিক্ষকের এই নিরব ভূমিকা থাকায় ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত আছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে আলাপকালে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া আছে। পরে লাখাই থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু অভিযোগটি ত্র“টিপূর্ণ থাকায় পূনরায় সংশোধন করে দেওয়ার কথা বললেও ওই শিক্ষক অদ্যাবধি দেন নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com