বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রঋণ প্রদান করলেন এমপি কেয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আত্মকর্মস্থানের লক্ষে ক্ষুদ্রঋণ প্রদান করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বাহুবল উপজেলায় সাতকাপন ইউনিয়নের, ‘সুতিন গ্রামে’ গতকাল ৫০ জন নারী-পুরুষকে ১০ হাজার টাকা করে, ৫ লক্ষ টাকার ক্ষদ্রঋণ বিতরণ করেন তিনি। ‘পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচীর’ আওতায়, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এ ঋণ প্রদান করা হয়। এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বাহুবল উপজেলার দরিদ্র পরিবারগুলোকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে, এই বিশেষ প্রকল্প সুবিধা বাহুবল উপজেলায় চালু করেন। এরই ধারাবাহিকতায় বাহুবল উপজেলায় সাতকাপন ইউনিয়নের, ‘সুতিন গ্রামে’ গতকাল আনুষ্ঠানিকভাবে ৫ লক্ষ টাকার ঋণ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে, এমপি কেয়া চৌধুরী বলেন, ‘মানবসম্পদ উন্নয়নে এই ক্ষুদ্রঋণ প্রদান কর্মসূচি গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করবে। শেখ হাসিনা সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গাঁ করতে বহুবিধ কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে যুব সমাজকে কাজে লাগাতে, আমি আপনাদের সহযোগিতা করতে চাই’। এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা য্বু উন্নয়ন অফিসার হোসেন শাহ্, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, মোঃ জহির, শামীম আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, ইতিপূর্বে বাহুবল উপজেলার, স্নানঘাট ইউনিয়নের মুদাহারপুর গ্রামে ৪০ জন নারী-পুরুষের মাঝে ১০ হাজার টাকা করে, ৪ লক্ষ টাকার ‘ক্ষুদ্রঋণ’ বিতরণ করেছেন, এমপি কেয়া চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com