বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুজাতপুর সড়কে চান্দের গাড়ি উল্টে মহিলা নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
  • ৭৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সুজাতপুর সড়কে চান্দের গাড়ি উল্টে শিপ্রা রানী দাশ নামে এক মহিলা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। নিহত শিপ্রা রানী বানিয়াচং উপজেলার গানপুর গ্রামের শিশির মোহন দাসের স্ত্রী। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ-ইকরাম সড়কের কাবিলপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ আলমবাজার থেকে ইকরামগামী একটি চান্দের গাড়ি যাত্রী নিয়ে ইকরাম যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়িটি উল্টে পানি পড়ে যায়। এ সময় শিপ্রা রাণী দাস (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। আহতরা হল- মনিকা রাণী দাস, মুক্তা রাণী দাশ, হরিদাস, নরেন্দ্র চৌধুরী। তারা একই পরিবারের সদস্য। তারা হবিগঞ্জ শহরের নোয়াহাটির বাসা থেকে ইকরামে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com