শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে চা শ্রমিকদের ধর্মঘট টিলা বাবুর অপসারণ দাবী

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০১৬
  • ৬৫৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানে শ্রমিকরা ধর্মঘট করেছে। এ বাগানের মালিক হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মুর্শেদ খান। গতকাল মঙ্গলবার সকাল থেকে বাগানের বিক্ষুব্ধ শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অর্ধ বেলা র্ধমঘট পালন করে। নয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রাবন সাওতাল জানান, সোমবার সকালে কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে চা পাতা পাচারের অভিযোগ আনা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাগানের টিলা বাবু অজিত চাষার অপসারণ দাবি করে বিক্ষোভ করে। পরে বাগান ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদি টিলা বাবুকে অপসারণ করা হবে বলে ঘোষনা দিলে শ্রমিকরা বেলা ১টার দিকে কাজে যোগদান দেন শ্রমিকরা। টিলা বাবু অজিত বিশ্বাস চাষা বলেন, চা বাগান থেকে কাচা পাতা কম আসে বলে গত কয়েকদিন যাবত ব্যবস্থাপক তাকে চাপ দিয়ে আসছিল। এ নিয়ে গত সোমবার সকালে ব্যবস্থাপকের সঙ্গে তার কথা হয়। কিন্তু শ্রমিকদের ব্যাপারে কোনো কথা হয়নি। শ্রমিকরা কেন তার প্রতি উত্তেজিত হল তার বোধগম্য নয়। বাগান ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদি জানান, শ্রমিকদের সঙ্গে টিলা বাবুর ভুলবুঝাবুঝি হলে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতী পালন করে। পরে তাদের বুঝানো হলে বেলা ১টার দিকে কাজে যোগদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com