শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পইলে স্কুলছাত্রীকে বখাটের প্রহার ॥ থানায় অভিযোগ, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে বখাটের হামলায় এক স্কুলছাত্রী আহত হয়েছে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা আব্দুস সালাম বাদি হয়ে সদর থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা বখাটের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর পিতা ও অভিযোগ সূত্রে জানা যায়, পইল উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহান মাষ্টারের পুত্র জাবেদ মিয়া (২০) প্রায়ই তার মেয়ে পইল হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী তামান্নাকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে সালাম বখাটের স্বজনদের নিকট বিচার প্রার্থী হন। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল তামান্না প্রাইভেট পড়া শেষে বাড়ি যাবার পথে রাস্তায় বখাটে জাবেদ মিয়া তাকে ফের উত্ত্যক্ত করে। এতে বাঁধা প্রদান করলে সে ক্ষিপ্ত হয়ে তামান্নাকে প্রহার করে আহত করে। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। বখাটেকে ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com