বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ম্যাক্সি চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাদৈ এলাকায় ম্যাক্সি চাপায় মাহিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। মাহিয়া সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের নুরুল হকের কন্যা। ওই সময় বাড়ির পাশে সড়কে খেলা করার সময় শায়েস্তাগঞ্জগামী একটি ম্যাক্সি মাহিয়াকে চাপা দিলে সে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ম্যাক্সিটি জনতা আটক করলেও চালক পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় জনতা সড়ক অবরোধ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই রাজকুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com