বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইয়াবাসহ আটক যুবদল নেতা কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে ইয়াবাসহ আটক দুই যুবদল নেতাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য গত বুধবার রাত ১১টার দিকে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ রিপন (৩৫) ও যুবদল কর্মী আজিজুল ইসলাম (৪৫) কে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১শ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রিপন হবিগঞ্জ শহরের যুবকদের হাতে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com