বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে সরকারী চাকুরীজীবি মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এক সরকারী চাকুরীজীবি মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের জেলা পরিষদ রেষ্ট হাউজের সামনে প্রধান সড়কে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। ওই মহিলার নাম অনুফা রানী সূত্রধর। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে অনুফা রানী সূত্রধর ওই স্থানে টমটমের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় এক ছিনতাইকারী পিছন থেকে অনুফার গলায় থাবা দিয়ে স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার সময় সড়কটি ফাঁকা ছিল বলে তিনি জানান। কয়েক মাস আগেও একই স্থানে একই কায়দায় জনৈক মহিলার গলার চেইন ছিনতাই হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com