বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে দক্ষ ও প্রশিক্ষিত ধাত্রীর অভাবে এক বছরে ১১ জন প্রসূতি মায়ের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৪৮৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মিডওয়াইফ পরিচিতি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশে পর্যাপ্ত দক্ষ ও প্রশিক্ষিত ধাত্রী বা মিডওয়াফ না থাকা ফলে প্রসবকালে মা ও শিশু মৃত্যু ঘটনা ঘটছে। গত এক বছরে বাহুবল উপজেলায় অন্তত ১১ জন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। সরকার প্রসবকালে মা ও শিশুর উপযুক্ত সেবা ও চিকিৎসা নিশ্চিত করতে দেশে ৩৩ হাজার প্রশিক্ষিত মিডওয়াফ তৈরির উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে সফল করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে একটি কৌশলপত্র প্রণয়ন করেছে। এ লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াফারী কোর্স চালু করেছে। ইতোমধ্যে ১৭৯ জন শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্স সম্পন্ন করে কাজে নেমেছেন। শিঘ্রই প্রতিটি ইউনিয়নে ২ জন করে প্রশিক্ষিত মিডওয়াইফকে নিয়োজিত করা হবে। গতকাল বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বাবুল কুমার দাশের সভাপতিত্বে ও ডা. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জয়পুর গ্রামের বাসিন্দা প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ জাহানারা বেগমকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাংবাদিক নূরুল ইসলাম মনি, ব্র্যাকের সিনিয়র ব্যবস্থাপক নূরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com