বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট অঞ্চলে শষ্যের নিবিরতা বৃদ্ধি প্রকল্পের আওতায় চুনারুঘাটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ মেলার উদ্বোধন করেন। এর পুর্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। সহকারি কমিশনার তন্ময় ইসলামের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা। মেলায় কৃষি কাজে প্রযুক্তির ব্যবহার বিষয়ক ২০টি স্টল অংশ নেয়।
প্রধান অতিথি বলেন, চুনারুঘাটের কোন আবাদী যাতে পড়ে না থাকে সেদিকে কৃষকদের নজর দিতে হবে। তিনি বলেন, উপজেলার রানীগাও ইউনিয়নে মডেল ইউনিয়ন হিসেবে অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে এবং অতিরিক্ত ৫ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। অনাবাদী জমি চাষাবাদের আওতায় এনে উপজেলার খাদ্য সয়ংসম্পুর্ণ করে তোলার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com