বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত হোটেল মুন ষ্টারকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ৬৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বিএসটিআই‘র টিমকে সাথে নিয়ে শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের ফলের দোকানগুলো থেকে বিভিন্ন জাতের ফলের নমুনা সংগ্রহ করে তা বিএসটিআইতে পরীক্ষা করা হয়। তবে ফরমালিনের অস্থিত্ব পাওয়া যায়নি। পরে শহরের মুন ষ্টার হোটেলে ইফতার সামগ্রী খোলামেলা পরিবেশে ডেকে না রাখায় হোটেল মালিকের নিকট নগদ ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ইফতার সামগ্রীগুলো জব্দ করা হয়। অপর দিকে, মুন ষ্টার হোটেলের পার্শ্বে রায় টেড্রার্স ও জননী এন্ড শংকরী চাউলের আড়ৎ এর ব্যবসায়ীকে লাইসেন্স নবায়ন না করায় আটক করা হয়। পরে ৭ দিনের মধ্যে লাইসেন্স করবে মর্মে মুচলেকায় মুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com