বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

চুনারুঘাটে প্রেমিকাকে জোড় করে নিয়ে যাবার সময় সংঘর্ষে আহত ৩

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুন, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রেমিকাকে জোড় করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় লম্পট ও তার সহযোগীদের পিটুনিতে একই পরিবারের তিন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ১১ টার দিকে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা ডেব্রা বাড়ীতে। আহত সুত্রে জানা যায়, কালেঙ্গা গ্রামের নাগড়া দেব বর্মা (৪৫) এর মেয়ে সনজিতা দেব বর্মা (১৪) এর সাথে একই গ্রামের সুভাষ দেব বর্মার ছেলে হিরণ দেব বর্মার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গতকাল প্রেমিক যুগল কথা বার্তার এক পর্যায়ে প্রেমিক হিরণ দেব বর্মা প্রেমিকা সনজিতাকে নিয়ে পালিয়ে যাবার প্রস্তাব দেয়। এতে অনীহা প্রকাশ করে সনজিতা। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক হিরণ সনজিতাকে জোরপূর্বক নিয়ে যেতে চাইলে সে চিৎকার শুরু করে। সনজিতার সুরচিৎকার তার বাবা-মা শুনতে পেরে মেয়েকে রক্ষায় এগিয়ে আসে। এ সময় তারা হিরণকে আটকে রেখে তার আত্মীয় স্বজনকে খবর দিলে তারা এসে হিরণকে নিয়ে যায়। এ সময় তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে হিরন ও তার লোকজনের হামলায় সনজিতার বাবা নাগড়া দেব বর্মা (৪৫), মা জনাতি (৩৫) ও সনজিদা আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com