বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ ওমান থেকে বানিয়াচঙ্গের সাজিমের লাশ বাংলাদেশ আসছে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৫৮২ বা পড়া হয়েছে

বানিয়াচং  প্রতিনিধি ॥ ওমানে মৃত শফিউল আলম সাজিম (২৯) এর লাশ আজ ১০ জানুয়ারী বাংলাদেশ আসছে। বানিয়াচং উপজেলা সদর বাসিয়াপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল আলীর পুত্র সাজিম ৬মাস পূর্বে ওমান গিয়ে রাজমিস্ত্রীর কাজে যোগ দিয়েছিল। গত ২৭ ডিসেম্বর ওমানের সালালার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আজ শুক্রবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শফিউল আলম সাজিমের কফিন এসে পৌছুবে বলে জানিয়েছেন ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। মরহুম সাজিম এর মা ভাইবোন ছাড়াও স্ত্রী ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রয়েছে। সাজিমের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক ও মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com