বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবনির্বাচিত সংসদ সদস্য এড. মাহবুুব আলী পিতার পদাঙ্ক অনুস্মরন করে বাকী জীবন জনগণের মঙ্গলের জন্য কাজ করতে চাই

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এড. মাহবুুব আলী পিতার পদাঙ্ক অনস্মরন করে দুর্নামবিহীন দেশ প্রেম, সততা ও নেতৃত্বের প্রতি অবিচল আস্থা নিয়ে বাকী জীবন কাটাতে চাই। আমার জীবনের বাকী অংশটুকু মানুষের সেবায় বিলিয়ে দিতে চাই। এ বিজয় আমার একার নয়। এ বিজয় জনতার বিজয়, গরীব, দুঃখী মেহনতী মানুষের বিজয়। জনগণের ভাল করতে পারলে অনুভূতি ভাল। আর যদি মন্দ করি তাহলে অনুভূতিও মন্দ। আমি সব সময় জনগণের মঙ্গলের জন্য কাজ করতে চাই। জনসেবাই আমার বাকী জীবনের ব্রত। গতকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মোবাইল ফোনে অনুভূতি জানতে চাইলে এভাবেই ব্যক্ত করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য সাবেক সহকারী এটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুব আলী। তিনি আরো বলেন, অতীতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। জনগণ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে তাদের সেবা করার দায়িত্ব আমার কাঁদে তুলে দিয়েছেন। আমি তাদের কাছে ঋণী। জনসেবার মাধ্যমে আমি এ ঋণ শোধ করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com