বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রোববার নতুন মন্ত্রিসভার শপথ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রোববার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ  গ্রহণ করবেন। শপথ পাঠ করানোর প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবারই দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। এদিন সকালে জাতীয় সংসদ ভবনে তাদেরকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জাপার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও দলের চেয়ারম্যান এইচএম এরশাদ নেননি। অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এই শপথের চূড়ান্ত প্রস্তুতি দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা শেষ করেছেন। শপথ অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রিত হবেন তাও চূড়ান্ত করা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি। ২০০৯ সালের ৬ জানুয়ারি শপথ নেয় মহাজোট সরকার। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত নবম জাতীয় সংসদের মেয়াদ আছে। নানা নাটকীয়তার পর বিএনপিকে ছাড়াই দশম জাতীয় সংসদ নির্বাচনে সর্বদলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের আগেই ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ৫ জানুয়ারি রোববার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় সরকার গঠনের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com