বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বিপন্ন স্বদেশ-রুখে দাঁড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি/বাসদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬
  • ৭৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ টার্গেট কিলিং, গুপ্ত হত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, লুটপাট, বিপন্ন স্বদেশ রূখে দাঁড়াও বাংলাদেশ-এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় নিমতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, জেলা বারের সাবেক সহ-সভাপতি এডঃ মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডঃ রনধীর দাশ, সিপিবি নেতা সামসু মিয়া, ছাত্রফ্রন্ট নেতা লিটন দেবনাথ ও রাকিব প্রমুখ। সমাবেশে বক্তাগণ, দোষারোপের রাজনীতি পরিহার করে সরকারকে জনগণের জানমালের নিরাপত্তায় কোন প্রকার তালবাহানা না করে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ভাবনা পরিহার করে প্রকৃত আসামীদের ধরে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। অন্যথায় যেকোন সময় দেশের আপামর জনগণ রাস্তায় নেমে নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করবে এবং সন্ত্রাসী খুনীদের রুখে দাঁড়াবে। এজন্য দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com