শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের দুর্গাপুরে হামলায় আহত ৬

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় ৬ জন আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের জামে মসজিদের কোষাধ্যক্ষ জুয়েল মিয়া গতকাল রবিবার দুপুরে মসজিদে জোহরের নামাজের পর বের হলে একদল লোকজন জুয়েল মিয়ার উপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে তার আত্মীয় স্বজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। হামলায় আহতরা হচ্ছে, জুয়েল মিয়া (৩৫), ছুবা মিয়া (৫৫), রাজা মিয়া (৭০), মনু মিয়া (৩০), ফারছু মিয়া (২২), রাসেল মিয়া (৩০)।
জুয়েল মিয়া জানান, একই গ্রামের প্রভাবশালী কলমদর মিয়ার সাথে তার বিরোধ চলে আসছিল। তিনি মসজিদ থেকে বের হলে কলমদর মিয়ার লোকজন তার উপর হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com