বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে নির্বাচনী সহিংসতা দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নির্বাচনী সংহসিকতায় দু’দল লোকের দফা দফায় সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। খবর পেয়ে ওসি মোকতাদির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আহতদের মাধবপুর, সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়-বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের লোকজন দু’ভাগে বিভক্ত হয়ে বিএনপি সমর্থিত আজিজুর রহমান বাচ্চু ও আওয়ামীলীগ সমর্থিত সফিকুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারনা চালায়। নির্বাচনে সফিকুল ইসলাম বিজয়ী হন। এর পর থেকে বাচ্চুর সমর্থকদের প্রায়ই বিজয়ী প্রার্থীর লোকজন অত্যাচার চালায়। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে খড়কী ধানের মাঠে পাহারাদার নিয়োগ করার জন্য ইউনিয়ন আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার প্রস্তাব করেন। এর বিরোধীতা করেন বাচ্চুর সমর্থক আবুল খায়ের। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল খায়েরকে মারধর করা হয়। Í জের ধরে আব্দুল হাই গ্র“প ও আব্দুস ছাত্তারের গ্র“পের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৬০জন আহত হয়। গুরুত্বর আহত মুর্শেদ মিয়া (৩২), জাবেদ খাঁন (১৭), আব্দুল মজিদ (৩৫), মারুফ খান ৫৫), মহিবুল খান (২৮), তৌহিদ মিয়া (৩৫), মহিবুল খান (২৮), সামসুল আলম খান (৪০), আবুল ফয়েজ (৩২), রেজওয়ান খান (৩২), মোজাহিদ (৩০), হাবিবুর রহমান (৩০), ফুজাইল খাঁন (২০), মুত্তাকিন খান (১২), হীরা মিয়া (৩৫), আব্দুস ছাত্তার (৪০), সামিউল বারী (২৬), আব্দুল আলিম খান (২৬), বিল্লাল খান (১৯), মজিবুর রহমান (৩৪), আব্দুল কুদ্দছ (৪০), জুনায়েত মিয়া (২২), শামিম (১৯), জাহাঙ্গীর (২৫), জাহের মিয়া (৬৫), রুবেল মিয়া (২২), হুমায়ুন মিয়া (২৪), আবু বক্কর (২৫), রাজু দে (২২), ফারুক মিয়া (৩২), জুলহাস মিয়া (২৪), জসিম (৩০), জাফর মিয়া (৩৫), ইকবাল মিয়া (৩৫), কামাল মিয়া (১৯), হেলাল (২০), লোকমান (৩২), নুর উদ্দিন (৩২), কামাল খান (২৬), ছত্তার মিয়া (৪৫), রুমন মিয়া (১৮), লোকমান (১৭), সুজন (২৯), ইমরান (২০), হাদিস মিয়া (২২), দরছ মিয়া (৫২), মুক্তার মিয়া (১৬)কে মাধবপুর, সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। থানার ওসি তদন্ত কে.এম আজমিরুজামান জানান-বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com