মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে-পুলিশ সুপার

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদরসহ ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পুলিশ প্রশাসন। গতকাল রবিবার দুপুর ১২টার সময় পুলিশ সুপারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, সাজ্জাদ ইবনে রায়হান, সাজিদুর রহমান ও সুদিপ্ত দাশ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডিবির ওসি মোশারফ হোসেন পিপিএমসহ সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, শেষধাপে অন্যান্য জেলার চেয়ে হবিগঞ্জ জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল, জালভোটসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সে জন্য তিনি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করায় সাংবাদিকসহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com