সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা গ্রামে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতি

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ইলিয়াছ মিয়া সদ্য সম্পন্ন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাত কবলিত পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ভবনের পিছনের গ্রিল ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণ ও টাকার জন্য পুরো ঘর তছনছ করে। ডাকাতরা নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল হাতিয়ে নিয়ে পরিবারের সবাইকে একটি বাথরুমের ভিতর ঢুকিয়ে বাইরে তালাবদ্ধ করে চলে যায়। পরে তাদের চিৎকারে পাড়াপ্রতিবেশীরা ছুটে আসে এবং গ্রামের মসজিদের মাইকে জানানো হয়। ইলিয়াছ মিয়ার ছেলে ডা: সরোয়ার জানান, ডাকাতদের মধ্যে একজনের বোরকাসহ মুখোশ এবং ৩জন মুখোশ পরিহিত ছিল। বাকীরা খালি গায়ে হাফপ্যান্ট পড়া ছিল। বিষয়টি নবীগঞ্জ থানায় অবহিত করা হয়েছে বলে তারা জানান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সুদ্বীন চন্দ্র দাশ জানান, খবর পেয়ে ওই বাড়ীতে গিয়েছিলাম। পরিবারের লোকজন জানিয়েছেন, গরমের জন্য ঘরের দরজা খুলা ছিল। এ সুযোগে ৬/৭জন লোক ঘরে ঢুকে নগদ ৬/৭ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com