শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হলদারপুরে দুর্ধর্ষ ডাকাতি ৭ লাখ টাকার মাল লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার হলদারপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনের হাত-পা বেধে নগদ লক্ষাধিক টাকাসহ ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে বানিয়াচং পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। জানা যায়, ওই গ্রামের অধ্যক্ষ মাওঃ আফজল হোসেনের বড় ভাই আব্দাল মিয়ার বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ১৬/১৭ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা প্রথমে কেচি গেইট বেঙ্গে বারান্দায় প্রবেশ করে। পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেম করে আব্দুল মিয়ার পুত্র এমদাদুল হক মাসুককে হাত-পা বেধে মারধর করে। পরে ঘরের আলমিরা ও সুকেজ ভেঙ্গে নগদ ১ লাখ ৫ হাজার টাকা, ৮ ভরি ওজনের স্বর্ণালংকার, ১টি লেপটপ, ৩টি দামী মোবাইল, রঙ্গীন টিভি, মুল্যবান কাপড়চোপড় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com