সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

গোপায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মুখোমুখি প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬
  • ৬৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন গোপায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মুখোমুখি হলেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। সুজন (সুশাসনের জন্য নাগরিক) হবিগঞ্জ জেলা কমিটি ও বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে এবং উইমেনস একটিভ ভয়েজ ইন ইলেকশনস (ওয়েভ) এর সহযোগীতায় গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য প্রার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত অনষ্ঠানে সুজন হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ এস এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সুজন হবিগঞ্জ জেলা কমিটির সদস্য প্রফেসর জালাল উদ্দিন রুমীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চেয়ারম্যন প্রার্থী আওয়ামী লীগের এড: মো: আবুল কালাম, বিএনপির প্রার্থী এম এ মান্নান, স্বতন্ত্র প্রার্থী চৌধুরী মিজবাহুল বারী, মো: আক্তার হোসেন, পীরজাদা মো: মিজানুর রহমান (মিজান) এবং সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী জরিনা বেগম, মোছা: রাজ বানু, আছিয়া খাতুন, রেবা বেগম, মোছা: জমিলা খাতুন, মোছা: সামিনা আক্তার সুমী, মোছা: আছমা আক্তার ও মোছা: রিনা খাতুন।
চেয়ারম্যান প্রার্থীগণ ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীগণ জনতার মুখোমুখি হয়ে তাদের কর্ম পরিকল্পনা তুলে ধরেন এবং ৫নং গোপায়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নাগরিকগণ উপস্থিত থেকে প্রার্থীদেরকে প্রশ্ন করেন। প্রতি প্রার্থী ৩টি করে প্রশ্নের উত্তর দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com