বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে নির্বাচনী সভায় প্যানেল মেয়র সালাম ।॥ বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিন

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০১৬
  • ৫০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের প্রতীক নৌকা, দেশের উন্নয়নের প্রতীক এই নৌকায় আগামী ২৮ মে অনুষ্টিত ইউপি নির্বাচনে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। গত বুধবার রাতে উপজেলার করগাওঁ ইউপির মুক্তাহার গ্রামে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু দাশ রানা’র সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু দাশ রানা, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ, বিধান ধর, বিকাশ রায়, গৌতম রায়, শৈলেন চন্দ্র দাশ, আশিষ দাশ, রতœদীপ দাশ রাজুসহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মুরুব্বীয়ান। সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিপুল পরিমান মুরুব্বীয়ান ও যুবক অংশগ্রহন করেন। সভায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা প্রতীকে ভোট ও সহযোগিতা করার জন্য গ্রামবাসী অকুন্ঠ সমর্থন দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com