মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ছাতিয়াইন ইউপি নৌকার প্রার্থী খায়রুল হোসেন মনুর নির্বাচনী পথ সভা

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০১৬
  • ৫৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের আওয়ামিলীগের নৌকা প্রতীকের প্রার্থী খায়রুল হোসেন মনুর নির্বাচনী পথ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ছাতিয়াইন বাজারে অনুষ্টিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমন শামীম, আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সাইদুল হক সুমন, জেলা যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল ও জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী। সভাটি পরিচালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার যুগ্ন আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গির মিয়া। নির্বাচনী জনসভায় শত শত নেতা কর্মীরা নৌকার ফেস্টুন নিয়ে হাজির হন। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, ছাতিয়াইন ইউপির আওয়ামিলীগের নৌকার প্রার্থী খায়রুল হোসেন মনুর বর্ণাঢ্য রাজনৈতিক জহীবন তুলে ধরে বলেন, উপজেলা ও জেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ ভুল করলেও জননেত্রী শেখ হাসিনা ভুল করেননি। শেখ হাসিনা অনেক যাচাই বাছাই করে খায়রুল হোসেন মনুকে যোগ্য মনে করে নৌকা প্রতীক দিয়েছেন। অতিথিরাও এসময় আওয়ামিলীগের নেতা কর্মীদের প্রতি কঠোর হুসিয়ারী উচ্চারন করে বলেন, দলের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গল দেখিয়ে দলের বাইরে কাজ করলে বিদ্রেহীদের মত আপনাদেরও একই অবস্থা হবে। বক্তারা  সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com