সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে নিরাপদ প্রসব ও শিশু মৃত্যুর হার কমাতে ব্র্যাকের নতুন কর্মসূচি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নিরাপদ প্রসব মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে ৩ বছর মেয়াদী কর্মসূচি গ্রহণ করেছে দেশের শীর্ষ বেসরকারী সংস্থা ব্র্যাক। ডেভলাপিং মিডওয়াইভ্স প্রকল্পের জন্য ইতোমধ্যে হবিগঞ্জ জেলায় ২৬ জন মিডওয়াইফ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। এর মাঝে হবিগঞ্জ সদর উপজেলায় কাজ করবেন ৪ জন। গতকাল সকালে পইল রোডে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মিডওয়াইফদের পরিচিতি সভার আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাকের স্বাস্থ্য, কৃষি ও জনসংখ্যা কর্মসূচি।
হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবিনা আশরাফী লিপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী। বক্তব্য রাখেন, ডাঃ আব্দুর রব মোল্লা, ডাঃ দেবলীনা দাস গুপ্ত, খায়রুল বাশার ও নূরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com