মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরের হরিপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল রবিবার রাত ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাড়ির উপর নজর পরে আলী হোসেন, ফরিদ মিয়া ও মিয়া হোসেনের। তারা দীর্ঘদিন ধরে আব্দুল হকের বাড়ি দখল করার পায়তারা করে আসছিল। গতকাল ওই সময় আলী হোসেন, ফরিদ মিয়া ও সোহেলসহ একদল লোক দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আব্দুল হকের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল হক (৬০), জাহাঙ্গীর আলম (৩০), আলেকজান (৯০), মঞ্জিল মিয়া (২৫), আলামিন (৩০) ও মিয়া হোসেন (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com