শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মন্দরী ইউনিয়নের সিরামপুরে কৃষকলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৪৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিরামপুরে কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত রবিবার বিকালে স্থানীয় আগুয়া বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুল আমিন। কৃষকলীগ নেতা হারুণ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহের উদ্দিন হারুণ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ণ যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আবুল কালাম, কাউরিয়াকান্দি হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজ উদ্দিন। বক্তব্য রাখেন শুভল দাশ, কাউরিয়াকান্দি ৫নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি আব্দুর শুকুর পুতুল প্রমূখ। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হরিসুন্দর দাশকে সভাপতিকে, শুভাস দাশকে সাধারণ সম্পাদক ও শ্রীভাস দাশকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড সিরামপুর কৃষকলীগের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com