বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বেবিটেক্সি শ্রমিকদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০১৬
  • ৪৭৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বেবিটেক্সি শ্রমিকদের সাথে পুলিশের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে বেবিটেক্সি সমবায় সমিতির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ অলিদ মিয়া, শ্রমিক নেতা মাহফুজ মিয়া (আবু), মোঃ মাহবুব মিয়া, আব্দুল আউয়াল, আব্দুল আজিজ প্রমুখ। সভায় বক্তারা বলেন হাইকোর্টের নির্দেশ মতে মহাসড়ক দিয়ে অটোরিক্সা (সিএনজি) চলাচল নিষিদ্ধ। তাই সবার উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। মহাসড়কে অটোরিক্সা চলাচল করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তখন কারো সুপারিশ ও অনুরোধ গ্রহন করা হবে না। শ্রমিকনেতারা নির্ধারিত সময় ছাড়া মহাসড়কে সিএনজি অটোরিক্সা চালাবেননা বলে নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com