মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

করগাঁও ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী ইয়াওর মিয়াকে পাঞ্জারাই গ্রামবাসীর পূর্ণ সমর্থন

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০১৬
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াওর মিয়া তালুকদার এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় পাঞ্জারাই বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পাঞ্জারাই গ্রামের বিশিষ্ঠ মুরুব্বি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বর্তমান মেম্বার মোঃ মনর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার আবুল মিয়া, বিশিষ্ঠ মুরুব্বি শাহ্ সিনায়র আলী, হারুন মিয়া, হরিপদ দাশ, ভানু দাশ প্রমুখ। উক্ত সভায় অন্যানের মধ্যে উপস্থিত লন্ডন প্রবাসী মোঃ নুরুল ইসলাম, ছুয়াব উল্লাহ, হিলাল উদ্দিন, আসকর মিয়া, মহবত মিয়া, বশির মোল্লাহ, তোতা মিয়া, তাজু মিয়া, অজুদ মিয়া, মুসিক মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তাগণ ২নং ওয়ার্ড পাঞ্জারাই গ্রামের পক্ষ থেকে দলমত নির্বিশেষে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াওর মিয়া তালুকদারকে পূর্ণ সমর্থন প্রদান করেন এবং তাকে বিজয়ী করার লক্ষ্যে এলাকার সকল শ্রেণী পেশার লোকজন ঐক্যবদ্ধভাবে কাজে করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com