শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আউশকান্দির চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভেবে হামলার ঘটনা আপোষে নিষ্পত্তির চেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউুনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভেবে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে হামলার ঘটনায় আহতদের ঘটনায় আক্রান্তদের সাথে আপোষে নিষ্পত্তির চেষ্টা চলছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান হারুন গণসংযোগে যান। এ খবর পেয়ে একটি পক্ষ মহিবুর রহমান হারুনের উপর হামলার পরিকল্পনা করে। সে অনুযায়ী গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জের আউশকান্দি সিএনজি পাম্প গ্যাস আনতে যাওয়ার পথে জালালপুর-গোরারাই রোডের জালালপুর ভাঙ্গা কালভার্টের নিকট একটি গাড়ি যাত্রী নিয়ে পৌছা মাত্র এতদল দুর্বৃত্ত ওই গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির যাত্রী মৌলভীবাজার জেলার কেশবচর গ্রামের ৪ ব্যক্তিকে আহত হয়। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সাংবাদিকরা ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের সাটিয়া গ্রামে গেলে আক্রান্তরা জানান, নবীগঞ্জের আউশকান্দি সিএনজি পাম্প গ্যাস আনতে যাওয়ার পথে জালালপুর-গোরারাই রোডের জালালপুর ভাঙ্গা কালভার্টের নিকট পৌছা মাত্রই ৮/১০ জনের একদল দূর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারী কেউ কেউ বলতে থাকে এরা হারুনের কর্মী, এদের ভাল করে শায়েস্তা করতে হবে। এসময় টমটম যাত্রীদের সুর চিৎকার আশপাশের লোকজন আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান হারুন বলেন, ঘটনাটি খুবই নেক্কারজনক। ওই রাস্তা দিয়ে আমি ১০মিনিট পূর্বে আলমপুর গ্রাম থেকে নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফিরেছি। দুর্বৃত্তরা আমার গড়ি ভেবে সাধারণ লোকদের উপর হামলা চালিয়ে আহত করেছে। আমি বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেয়েছি। তিনি এলাকাবাসীর সহযোগিতা ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com