মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদন্ড প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ৩৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্যসেবন করার দায়ে হেলাল মিয়া (১৯) নামে এক যুবককে ৬ মাসের  সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এসআই আতিকুল আলম খন্দকারসহ একদল পুলিশ পৌরসভার তালুগড়াই এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় হেলাল মিয়াকে গ্রেফতার করে। সে জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের জালাল উদ্দীনের পুত্র।
পরে তাকে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিতাভ পরাগ তালুকদারের কাছে হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে হেলালকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান  করেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, হেলাল দাউদনগর এলাকায় বসবাস করছিল। দীর্ঘদিন যাবত সে মাদকদ্রব্য সেবন করে এলাকায় নানা অপরাধে জড়িয়ে পড়েছে। তিনি বলেন- অপরাধ নির্মূলে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com