বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরে ১১ ইউনিয়নে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন যারা

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ৭৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়নে বিএনপির প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহানের হাতে তুলে দেন। চুড়ান্ত মনোনীত প্রার্থীরা হলেন, ১নং ধর্মঘর ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল, ২নং চৌমুহনীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ৩ নং বহরায় উপজেলা বিএনপির সদস্য আবু আলম মোঃ শাহীন, ৪নং আদাঐরে উপজেলা বিএনপির সদস্য বর্তমান চেয়ারম্যান মীর খুর্শেদ আলম, ৫নং আন্দিউড়ায় উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, ৬নং শাহজাহানপুরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন চৌধুরী, ৭নং জগদীশপুরে উপজেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বাচ্চুু, ৮নং বুল্লায় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শামছুল ইসলাম মামুন, ৯নং নোয়াপাড়ায় বিএনপি নেতা মোঃ আদম খা, ১০ নং ছাতিয়াইন উপজেলা বিএনপির সদস্য মিনহাজ উদ্দিন চৌধুরী কাছেদ ও ১১নং বাঘাসুরায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শহিদ মেম্বার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com