বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজ নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীযের সুধী সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ৭৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ ৩০ এপ্রিল বিকেল ৩ ঘটিকায় নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র নবীগঞ্জ নতুন বাজার মোড়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক পবিত্র মেরাজুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও. মঈনুল ইসলাম পারভেজ। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরী সভাপতি হুমায়ুনুর রহমান লেখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আল-ইসলাহ সহ প্রচার সম্পাদক কাজী মাও. এম হাসান আলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন তালামীযের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চয়ন। এছাড়াও বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় জেলা মহানগর বিশ্ববিদ্যালয় শাখার দলীয় নেতৃবৃন্দ। সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের মুসলিম জনতা। উক্ত সুধী সমাবেশেকে সফল করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন, প্রাথমিক আঞ্চলিক কলেজ মাদরাসা গ্রাম সর্বত্র দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সুধী সমাবেশকে সফল করতে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীয নেতৃবৃন্দ সর্বত্র প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুধী সমাবেশকে সফল ও স্বার্থক করে তুলতে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীয সভাপতি মোঃ শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ খালেদুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com