বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা ইসলামিক ফ্রন্ট সভাপতি ডাঃ আলাউদ্দিনের ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ৬৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ আলাউদ্দিন আল আবেদী আর নেই।  তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টায় সদর উপজেলার বাতাসার (বড়বাড়ি) গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১ স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তার মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনার নেতা-কর্মীসহ সিলেট বিভাগের সকল সুন্নী জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল শুক্রবার বাদ আসর গোপায়া নূরানী বাজারে ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান মরহুমের ভাইপো সালেহ উদ্দিন আহমেদ ও রাত ৮টায় বাতাসার গ্রামে ২য় জানাজার নামাজে ইমামতি করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান ও চাদপুর রব্বানী দরবার শরীফের প্রখ্যাত পীর  আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। জানাযয় ডাক্তার, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবি ও পেশীজীবিসহ হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ জেলা থেকে হাজার হাজার সুন্নী জনতা ও ভক্তবৃন্দ জানাজায় অংশ নেন। জানাজা শেষে বাতাসার গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সুচিকিৎসক, সমাজসেবক, রাজনীতিবিদ ও কৃতি খেলোয়াড় হিসেবে হবিগঞ্জ জেলায় তাঁর অনেক খ্যাতি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com