রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে দুর্র্বৃত্তদের অস্ত্রাঘাতে আহত ইউপি সদস্য জালাল জীবন মৃত্যুর সন্ধিক্ষনে

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ৪২৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দুর্র্বৃত্তদের অস্ত্রাঘাতে আহত ইউপি সদস্য জালাল জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চৌমুহনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের ইউপি সদস্য কাজী আবু নাসের জালালকে গত ১৪এপ্রিল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জালালের ভাবী এড. সুফিয়া আক্তার হেলেন জানান, ১৪ এপ্রিল চৌমুহনী বাজার থেকে বাড়ী ফেরার পথে মনোহরপুর কালাছড়া ব্রিজের নিকট তার মোটর সাইকেল গতিরোধ করে দুর্র্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও চোখে আঘাত করে। তার চিকিৎসা হলেও দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তার অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ ঘটনায় তার ভাই মনির হোসেন বাদী হয়ে গত ১৮ এপ্রিল দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মাধবপুর থানার পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান জানান, আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com