বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খাগাউড়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা মিছিল নিয়ে দফায় দফায় সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থীর প্রচারণা মিছিল নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ প্রায় ২০ জন আহত হয়েছে। গত রবিবার রাত ১২ টা থেকে সোমবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মুকিদ মিয়া (২২), খোকন মিয়া (২২), শাহ মহিবুর রহমান (২৫), রাসেল মিয়া (২০), ফজলু মিয়া (২৮), আব্দুল মুনিম (৪৮), এখলাছ আহমেদ প্রিয় (২০), নুরুল ইসলাম (৩৫), নানু মিয়া (৩০) ও ধন মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহ কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী শাহ মাশউদ কোরেশেী মক্কীর পক্ষে গত রবিবার রাত ১২টায় নির্বাচনী মিছিল শুরু হয়। মিছিলটি গুণই তিন রাস্তার মোড়ে পৌছলে তর্কবিতর্ক নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে একে উপরের উপর হামলা পাল্টা হামলা চালায়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর জেরধরে গতকাল সোমবার ফের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com