শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুখে কালো কাপড় বেঁধে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নিরব প্রতিবাদ

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০১৬
  • ৫৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর কয়েকটি উপধারা সংশোধনের দাবীতে মুখে কালো কাপড় বেঁধে নিরব প্রতিবাদ করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গতকাল শহরের দুর্জয়ের সামনে নিরব প্রতিবাদের আয়োজন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির হবিগঞ্জ জেলা শাখা। সারাদেশের মতো ওইদিন হবিগঞ্জেও লাইব্রেরীসমূহ বন্ধ থাকে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটন কর্মসূচীর এক ঘোষনাপত্রে বলেন দাবী পূরন না হলে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসুচী ঘোষনা করা হবে। হবিগঞ্জে অনুষ্ঠিত নিরব প্রতিবাদ কর্মসুচীতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন মফিজ, হিমাংশু সাহা, আবিদুজ্জামান খান, সায়েম মিয়া, রায়হান, আজিজুর রহমান, অর্জুনসহ অন্যান্যরা। নেতৃবৃন্দ জানান শিক্ষা আইনের কয়েকটি উপধারা প্রকাশনা শিল্পের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com