বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এক সপ্তাহ আগেই ভূমিকম্পের পূর্বাভাস জানতে পারে ব্যাঙ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬
  • ৭৪০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বিজ্ঞানীরা বহু কাঠখড় পুড়িয়ে ভূমিকম্প অনুভূত যন্ত্র আবিস্কারের বহু প্রচেষ্টায় ব্যর্থ হলেও সামান্য কুনো ব্যাঙয়ের কাছে তা মামুলি ব্যাপার। শুধু তাই নয় ভূমিকম্পের পূর্বাভাস কুনো ব্যাঙ জানতে পারে একদিন বা দুইদিন আগে নয় কমপক্ষে সপ্তাহ খানেক আগে।
এ তথ্য অবিশ্বাস্য হলেও সত্যতার ব্যপারে কোনো সন্দেহ না রাখাটাই ভালো! যার স্বভাবই ঘরের কোনে থাকা, সে কেন ঘরের বাহির হবে? যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণিবিদ ড. রাসেল গ্রান্টের গবেষণায় উল্লেখ করেন, কুনো ব্যাঙ ভূমিকম্প হওয়ার ৫ দিন আগে ঘর ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে যায়। রাসেল গ্রান্টের প্রিয় বিষয় ব্যাঙ। সেই সূত্র ধরেই চলছিলো নানা গবেষণা। তিনি মূলত দেখতে চেয়েছিলেন ভূমিকম্পের সময় প্রাণীকূল কী করে? যেহেতু গ্রান্টের প্রিয় বিষয় ছিল ব্যাঙ তাই প্রধান উদ্দেশ্যই ছিলো ভূমিকম্পে ব্যাঙের গতিবিধি লক্ষ্য করা। ভূমিকম্প হলে মাছেরা পানির মধ্যে ছোটাছুটি করে, সাপেরা গর্তের মধ্যে কুঁকড়ে যায়। আর ব্যাঙ? এ গবেষণার জন্য তিনি স্থান নির্ধারণ করেন ইটালির এক লেকের পাড়, যেখানে মাঝে মধ্যেই ভূমিকম্প হয়। গবেষক গ্রান্টের গবেষণার জন্য ব্যাঙের গায়ে দিয়েছিলেন বিশেষ সংকেতযুক্ত যন্ত্র। গবেষণার ২৯ দিনের মাথায় ইটালিতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ছয় সাতদিন আগে থেকে ব্যাঙগুলো অদ্ভূত আচরণ শুরু করে। ৫ দিন আগে নিজেদের আবাস ছাড়তে শুরু করে এবং ৩ দিনের মাথায় লেকের কুনো ব্যাঙগুলো লেক ছেড়ে অন্য কোথাও চলে গেলো। কেবল যে সাধারণ কুনো ব্যাঙগুলো ঘর ছেড়ে চলে গেলো তা নয়, পোয়াতি ব্যাঙগুলো নিরাপদ স্থানে যেতে শুরু করল। গবেষক বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত পৌঁছুতে না পৌঁছুতে তিন দিনের মাথায় হলো সেই ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। গবেষক গ্রান্ট এ বিষয়ে জানান, ঝড় কিংবা বৃষ্টির পূর্বাভাসে কুনো ব্যাঙ সাধারণত এমন আচরণ করেনা, অন্তত ঘর ছেড়ে অন্যত্র চলে যায় না। কুনো ব্যাঙের শরীরে অদ্ভূত এক সেন্সর রয়েছে। যা তাকে ভূমিকম্পের পূর্বাভাস আগাম জানিয়ে দেয়। ভূমিকম্পের ৭ দিন পর গ্রান্টের চিহ্নিত ব্যাঙগুলো আবার ফিরে এসেছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com