বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে যুবলীগ নেতা মুকিতকে দলীয় মনোনয়ন দেয়ার দাবী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ও যুক্তরাজ্যস্থ যুবলীগের মিডল্যান্ড শাখার সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মুকিতকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানানো হয়েছে। ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ দাবী জানান।
উল্লেখ্য, যুবলীগ নেতা আব্দুল মুকিত দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি দেশ-বিদেশে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও দলীয় কার্যক্রমে জোরালো ভূমিকা রাখছেন। পাশাপাশি সমাজ সেবায় ইউনিয়নের প্রতিটি গ্রামে সুনাম অর্জন করেছেন। তাই তার প্রতি তৃণমূল নেতৃবৃন্দের সু-সম্পর্ক গড়ে উঠেছে। এদিকে আব্দুল মুকিত সমর্থকরা তাদের প্রিয় নেতাকে দলীয় মনোনয়ন দিতে জেলা আওয়ামীলীগ সভাপতি, জাতীয় সংসদের প্যানেল স্পীকার, আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডঃ এম এ মজিদ খান এমপির সু-দৃষ্টি কামনা করেন। উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রনজু দেব বলেন, যুবলীগ নেতা আব্দুল মুকিতকে দলীয় মনোনয়ন দিলে আমাদের বিশ্বাস বিপুল ভোটে নৌকার বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে। নির্বাচনকে ঘিরে গ্রামে-গঞ্জে, হাট-বাজারের বিভিন্ন স্থানে ব্যানার, পেষ্টুন, বিলবোর্ড সাটিয়ে স্থানীয় নেতা-কর্মীরা আব্দুল মুকিতকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলেও দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com