বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

৬৮ মামলায় মাহফুজ আনামের জামিন

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে হওয়া ৬৮ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের জন্য তাকে জামিন দেন।
আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর এবং সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেনের পর সেনা-সমর্থিত সরকারের সময়ে সরকারের একটি বিশেষ সংস্থা কর্তৃক পরিবেশিত সংবাদ যাচাই-বাছাই না করেই ছাপানোর কথা স্বীকার করেন মাহফুজ আনাম। ডেইলি স্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ ফেব্র“য়ারি এক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে মাহফুজ আনাম বলেন, ‘যাচাই না করে তখন সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিরাট ভুল করেছিলাম।’
তার ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ৭৮টি মামলা করেন আওয়ামী লীগ সমর্থকরা। এর আগে সংশ্লিষ্ট আদালতগুলো থেকেও বেশ কয়েকটি মামলায় জামিন নেন মাহফুজ আনাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com